হেফাজত নেতাকর্মীদের প্রতিবাদে বন্ধ হলো তাহেরীর মাহফিল

Post Image

 কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়।


শুক্রবার (২৭ নভেম্বর) প্রশাসনের অনুমতি না থাকার কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠান বন্ধ করে দেয়।


আজ দুপুরে অলিরবাজারে মাহফিল হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একইসঙ্গে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবি স্থানীয় প্রশাসনকে জানান তারা।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচি দিয়ে প্রতিহত করবে হেফাজতে ইসলাম।

যদিও তাহেরীর অনুসারী স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

বাবা ভুল করেছি’ বলে মুচলেকা দিলেই বিএনপির সঙ্গে ঐক্য

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার