যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

Post Image

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনের শুরুতে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

রাজধানীতে আজ কোথায় কী আছে

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা