আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

Post Image

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্দারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে নদীর তীরে নিয়ে আসেন। তবে কয়েক দিন আগে মারা যাওয়ায় তিমিটিতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ কারণে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন।

খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটিকে উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। তিমিটির নমুনা সংগ্রহের পর নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় রফিক ঘরামী বলেন, গাজীর খেয়াঘাট এলাকায় একটি মৃত তিমি ভেসে আসার খবর শুনে ছেলে-মেয়েদের নিয়ে দেখতে এসেছি।

স্থানীয় জেলে কামাল হোসেনের ধারণা, সমুদ্রে চলাচলকারী কোনো বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, বরগুনার উপকূলে একের পর এক মৃত তিমি ভেসে আসছে। কিন্তু কী কারণে এসব তিমির মৃত্যু হচ্ছে, তা জানা যাচ্ছে না। তিমি রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তালতলী উপজেলা রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে মৃত তিমির খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেটি উদ্ধার করেছেন। তিমিটি কয়েক দিন আগে মারা যাওয়ায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই দ্রুত মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

তরুণদের কাছে কে এগিয়ে, বিএনপি জামায়াত না এনসিপি?

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার