এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

Post Image

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপিতে) যোগ দিয়েছেন। যোগদানকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা এনসিপির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা দলটিতে যোগ দেন।

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাফেজ গোলাম কিবরিয়া। তিনি বগুড়া শহর জোন ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ আরও কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, আবার কেউ সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

হাফেজ গোলাম কিবরিয়া জানান, তারা মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন। তবে যোগদান অনুষ্ঠানে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও তারাও এনসিপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

হাফেজ গোলাম কিবরিয়া বলেন, ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই দলের সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করতে পারব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে কাজ করতে চাই। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।

এ সময় জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।

শাহরিয়ার জুহিন বলেছেন, তিনি এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

জামায়াত-শিবির নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত না করে লন্ডনে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে মাইর খাওয়ালো

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার