যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বর তাঁদের গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্ত চলাকালে ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপির নেতা–কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপি নেতাকর্মীদের ব্যাপক মারধর করেন আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলা চলছে এবং তাতে প্রায় ৫০ জন পুরুষের জড়িত বলে খবর পায় পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস হাসপাতালে নিয়ে যায়। তাঁদের আঘাত গুরুতর ছিল না।