গোবিপ্রবিতে জুলাই ও হাদি হত্যার বিচার সংবলিত গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ সম্পৃক্ত শিক্ষার্থীরা

Post Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগানসংবলিত গ্রাফিতি মুছে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ত শিক্ষার্থীরা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে থাকা এসব গ্রাফিতি মুছে ফেলতে দেখা যায় তাদের।

এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

গ্রাফিতি মোছার কারণ জানতে চাইলে তারা বলেন, ‘হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছেন। গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কোনো কিছু আমরা রাখতে চাই না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দিচ্ছি।’

তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তারা দাবি করেন, ‘আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমরা সবাই গোপালগঞ্জের সন্তান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

রাজধানীতে আজ কোথায় কী আছে

সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের