রাজধানীতে আজ কোথায় কী আছে

Post Image

রাজধানী ঢাকায় শনিবার (২১ নভেম্বর) বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে যুব সম্মেলন

আজ সকাল ১০টায় ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদপতরের সব কর্মকর্তাকে নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ছায়া সংসদ

এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সাবেক অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেবেন।

জাতীয় এসএমই পণ্য মেলা ও উদ্যোক্তা পুরস্কার নিয়ে ব্রিফিং

বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা’ উদ্বোধন এবং ‘১২তম জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ বিতরণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

কুতুবখালী খালে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান

দুপুর ১২টায় রাজধানীর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হবে। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার

জামায়াত-শিবির নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত না করে লন্ডনে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে মাইর খাওয়ালো