প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির

Post Image

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধানকে পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐক্য প্রক্রিয়ার জন্য সংস্কারকে এজেন্ডা হিসেবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও বলা হয়েছে।

আওয়ামী লীগ ও জুলাইয়ের গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের বিষয়ে বৈঠকে কথা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

রাজনীতি নিষিদ্ধ দারুন নাজাত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ছাত্রশিবিরের

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

রাজধানীতে আজ কোথায় কী আছে

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার