নওগাঁর বাণিজ্য মেলায় জাদুর নামে অশ্লীল নাচ, বল খেলায় জুয়া

Post Image

নওগাঁর সাপাহারে প্রেসক্লাবকে সামনে রেখে মাসব্যাপী বাণিজ্য মেলায় নিয়মিত অশ্লীল নৃত্য ও জুয়া পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর বিরুদ্ধে। এতে তরুণ ও শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত হওয়ার পাশাপাশি আশঙ্কা দেখা দিয়েছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের।

এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তরুণ প্রজন্মের জন্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার নামে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে দেখা যায়, মেলার প্রবেশপথে বড় করে লেখা রয়েছে ‘তাঁত বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলা’। আয়োজক হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে সাপাহার প্রেসক্লাবের নাম। প্রবেশ পথের পাশে রয়েছে দুটি টিকিট কাউন্টার। টিকিট কেটে ভেতরে ঢুকলেই সারি সারি কয়েকশ স্টল চোখে পড়ে। স্টলে অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলেও ডান পাশের একটি স্টলে কোনো প্রতিষ্ঠানের নাম বা পরিচয় দেখা যায়নি। স্টলটির সামনে তরুণদের ভিড়। সেখানে ৫০ টাকায় ছয়টি বল কিনে একটি বোর্ডে ফেলতে হয়। বলগুলো গড়িয়ে নির্দিষ্ট স্থানে পড়লে পয়েন্ট পাওয়া যায়। নির্ধারিত পয়েন্ট অর্জন করতে পারলে পুরস্কার হিসেবে টেলিভিশন, সাউন্ড সিস্টেম, ফ্যান ও বিভিন্ন ক্রোকারিজ সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যুবকদের আকর্ষণ বাড়াতে পুরস্কারগুলো সাজিয়েও রাখা হয়েছে। তবে সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেও কাউকে পুরস্কার জিততে দেখা যায়নি। অথচ মুহূর্তের মধ্যেই এ জুয়ায় যুবকদের খোয়া গেল কয়েক হাজার টাকা। অন্যদিকে কয়েকজন বিজয়ী হওয়ার নেশায় আবারো টাকা সংগ্রহ করে এই স্টলে এসে খেলছেন।

স্টলটির পরিচালনাকারী জনি বলেন, তারা নাটোর থেকে এসেছেন। শুরুতে প্রশাসনের অনুমতি না থাকায় স্টল প্রস্তুত করতে দেরি হয়েছে। এ কারণে স্টলের নাম লেখা হয়নি। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোনো কারসাজি নেই। সবকিছু স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এটি জুয়ার কোনো খেলা নয় বলেও দাবি করেন তিনি।

ওই খেলায় অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী শামীম আহম্মেদ বলেন, লাভের আশায় প্রথমে ৩০০ টাকা, পরে আরও ১০০ টাকা হারিয়েছি। এখন শূন্য পকেটে ফিরতে হবে। মেলায় এসে ভেবেছিলাম পরিবারের সবার জন্য কিছু জিলাপি নিয়ে যাব। সেটাও হলো না। বল খেলার নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

মেলার আরেক আকর্ষণ ‘নিউ সাজিদ জাদু প্রদর্শনী’। এর প্রবেশ পথের ব্যানারে অন্তত ২৫ ধরনের যাদু প্রদর্শনীর ছবি দেওয়া হয়েছে। জনপ্রতি প্রবেশমূল্য ৫০ টাকা। তবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পর প্রায় ৩০ মিনিটের এ শোতে মঞ্চে জাদু খেলা দেখানো হয় সর্বোচ্চ ১৫ মিনিট। বাকি ১৫ মিনিটই তিনজন মেয়েকে নাচতে দেখা যায়। শেষ সময়ে এসে দর্শকদের মোবাইল ফোনে ভিডিও ধারণ বন্ধ করতে বলেন জাদু খেলা কর্তৃপক্ষ। এরপর শুরু হয় ২টি মেয়ের অশ্লীল নৃত্য। অথচ দীর্ঘ এ সময়ে ব্যানারে উল্লিখিত যাদুর অর্ধেকও দেখানো হয়নি দর্শকদের। পরে বিষয়টি নিয়ে দর্শকদের মাঝে সৃষ্টি হয় হট্টগোল।

পাশের পত্নীতলা উপজেলা থেকে যাদু প্রদর্শনী দেখতে আসা আশিকুর রহমান বলেন, ব্যানারে অনেক ধরনের যাদুর ছবি দেখে টিকিট কেটেছিলাম। কিন্তু ভেতরে যাদু না দেখিয়ে অশ্লীল ভঙ্গির নৃত্য দেখাচ্ছে। আমরা এসব দেখার জন্য টিকিট কাটিনি। যাদু খেলার নামে দর্শকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার

জামায়াত-শিবির নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত না করে লন্ডনে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে মাইর খাওয়ালো