দেশের ‘উদ্বেগজনক’ পরিস্থিতিতে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

Post Image

গোপালগঞ্জে সহিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চেয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ- গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জের মানুষ আজ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বিএনপি-আওয়ামী লীগ-জাপা-জামায়াত একাকার