হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

Post Image

পবিত্র হজ পালনে হাজিদের সেবায় দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেছেন, যারা হাজিদের সেবায় দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের টিএ/ডিএ সুবিধাও বন্ধ করে দেওয়া হবে। সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশের চলতি বছরের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম শেষ করে সৌদি আরবে পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ। বুধবার রাতে তিনি মক্কা পৌঁছেই বাংলাদেশ হজ মিশনে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের খোঁজখবর নেন।

ধর্মমন্ত্রী হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে হাজিদের আবাসন, পরিবহন, চিকিৎসাসেবা, লাগেজ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হাজিদের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।

এসময় ধর্মমন্ত্রী বলেন, এবারের হজ ব্যবস্থাপনায় হাজীদের সর্বোচ্চ স্বস্তি ও সেবা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। বিমানে আসার সময় অনেক হাজি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রথমবারের মতো হাজিদের জন্য বিশেষ পানি সরবরাহ ও ল্যাগেজ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। হাজীরা বিমান থেকে নামার পর হজ ক্যাম্পে তাদের লাগেজ গ্রহণ, ইমিগ্রেশন সম্পন্ন করা এবং হোটেল রুম পর্যন্ত পৌঁছে দিতে গাইডদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, অতীতের তুলনায় এবার হজ ব্যবস্থাপনা আরও সেবাকেন্দ্রিক করা হয়েছে। হজ শুরু হওয়ার আগেই অধিকাংশ ভিসা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। কিছু এজেন্সির কারণে সামান্য জটিলতা তৈরি হলেও তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, হাজিদের কোনো ধরনের কষ্ট যেন না হয়, সেই বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশাসন, মন্ত্রণালয়, হজ গাইড ও সংশ্লিষ্ট সবাই আল্লাহর মেহমানদের খেদমতে নিরলসভাবে কাজ করছেন।

লাগেজ ব্যবস্থাপনা নিয়ে শুরুতে কিছু সমস্যা থাকলেও পরে সৌদি সরকারের সহযোগিতায় তা সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী। তিনি এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন আরাফাতের দিনটি সুন্দরভাবে কবুল করেন এবং সব হাজি যেন মনোযোগের সঙ্গে ইবাদত-বন্দেগি করতে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর মেহমানদের খেদমত করার তৌফিক যেন আমরা পাই।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

টাঙ্গাইলে সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন, সচেতনতা বাড়ানোর নির্দেশ

একযোগে ১৬ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

জামিন পেলেন সাবেক মেয়র আইভী রহমান

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

রামপুরায় ভবনে ঝুলে থাকা যুবককে গুলি, রায় ঘোষণা আজ

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের