হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

Post Image

দিনাজপুরের হিলিতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত হিলি ও পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন,গত পরশু রাতে হিলির দক্ষিন বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার সময় কৌশলে থানার গেট থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা তার পিছু নিলেও, গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে গতকাল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তাকে ফের গ্রেফতার করা হয়। এছাড়াও তিন জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে, জানান ওসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

৫০০ জনকে চাকরি দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন

আন্দারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী