নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

Post Image


জাতীয় বেতনকাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ রবিবার সকাল থেকে তাদের ব্যাংক হিসাবে অক্টোবর মাসের বেতন জমা হয়েছে। অনেকেই এর পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া টাকাও পেয়েছেন। তবে কেউ কেউ বলছেন, বর্ধিত বেতনের বকেয়া টাকা তার এখনো পাননি।

তবে পে-ফিক্সেশন সম্পন্ন না হওয়ায় প্রায় এক লাখ কর্মকর্তা-কর্মচারী এখনো বেতন পাননি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, তারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বেতন পেতে পারেন।

এদিকে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে জ্যেষ্ঠতা, গ্রেডের ক্রম ও বাড়িভাড়া ভাতা নিয়ে নানা অসংগতি দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আবেদন করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব জটিলতা নিরসনে কাজ চলছে।

গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ থেকে ১১তম গ্রেডে মূল বেতন বেড়েছে ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০তম গ্রেডে ১১৫ থেকে ১৪২ শতাংশ।

নতুন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাচ্ছেন। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তা ৭৫ শতাংশ এবং একই বছরের ১ জুলাই থেকে শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে নতুন ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগে সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতনকাঠামো কার্যকর হয়েছিল।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় সুইডেন

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি, চালক আহত

জামিন পাননি এমপি গাজী নজরুল

বৈধ-অবৈধ সব অটোরিকশা আপাতত চলবে, নিবন্ধন শুরু কাল থেকে

সর্বাধিক পঠিত

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

‘স্পিকার যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার কী’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি