মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি, চালক আহত

Post Image

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। এ সময় ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গাড়ি দুটি পৌঁছানোর পর সেখানে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনে থাকা প্রথম গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী

বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় সুইডেন

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়ি, চালক আহত

জামিন পাননি এমপি গাজী নজরুল

সর্বাধিক পঠিত

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

‘স্পিকার যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার কী’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি