সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে আটকের নির্দেশ

Post Image

সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দেশে কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এ জন্য প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ছেলে-মেয়েদের ওপর অভিভাবক ও শিক্ষকদের নিয়ন্ত্রণ নেই। যে বয়সে তাদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময়ে বিকেলেই তাদের রাস্তায় ঘুরতে দেখা যায়। বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও শিস দেওয়ার মতো আচরণও করছে তারা। এসব কিশোর কেন বিপথে যাচ্ছে, পরিবারে শাসন কোথায়- সেই প্রশ্ন তোলেন তিনি।

ডিআইজি বলেন, কিশোর গ্যাং নির্মূলে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। দেশে কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এ জন্য পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এদিন কক্সবাজারে পুলিশের বিভিন্ন দপ্তর ও স্থাপনা পরিদর্শনও করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। পরিদর্শনের অংশ হিসেবে তিনি অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় (সদর সার্কেল), কক্সবাজার সদর মডেল থানা, জেলা ট্রাফিক অফিস, সদর কোর্ট এবং পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, ক্লথিং স্টোর, ডি-স্টোর ও রেশন স্টোর ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা ও প্রতিবাদ এনইসির

আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট হবে না, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির

মাঠে পুরোদমে সক্রিয় আওয়ামী সফট পাওয়ার

সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে আটকের নির্দেশ

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল

‘স্পিকার যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার কী’

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মেলেনি