দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Post Image

উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দলকে লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে যাতে দ্বিতীয় ‘জুলাই’ সংঘটিত না হয়, সেই লক্ষ্য সামনে রেখেই সংবিধান সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে বিরোধী দলকে লংমার্চ না করে সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে।’ 

এক ঘণ্টা অবস্থানের পর রাজধানীর শাহবাগের মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ছবি: তানভির আহাম্মদ

ভবিষ্যতে বাংলাদেশে যেন স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় সে অনুযায়ী সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সেমিনারে অন্তর্ভুক্তির সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত না রেখে সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।’

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পরবর্তী নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা মেনে নিতেও বিএনপিকে প্রস্তুত থাকতে হবে’

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামানত খোয়ালেন তিন প্রার্থী

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ

আইন ও সব পক্ষের মতামতের ভিত্তিতে নির্ধারণ হবে এলপিজির দাম

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

কেন ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি শায়খ আহমাদুল্লাহ

টিভিতে যে খেলা দেখবেন আজ

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

‘স্পিকার যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার কী’

হামে প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে

আজও শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল