হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ

Post Image


বরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেনের অবশিষ্ট জেরা আজ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর এ তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মামলার চার আসামি হলেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ এবং পুলিশের সাবেক দুই সদস্য মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয় উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহর নির্দেশনায় পুলিশ সদস্যরা আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় সেতুর পশ্চিম পাশে তাদের গুলি করে হত্যা করেন।

দুই আসামি পলাতক। অন্য দুই আসামি মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন কারাগারে রয়েছেন।

গত ২০ মে চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বর্তমানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরার মধ্য দিয়ে মামলাটির বিচার চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তার জেরা আজ

এবার বেরিয়ে এলো মানিক পশারীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার রহস্য

ভোটগ্রহণ শুরু সকাল ৮টা থেকে, বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত

টকশো শিল্পের গুণগত মানোন্নয়ন দরকার, গালাগালি বন্ধ হওয়া জরুরি: শিশির মনির

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

‘আইজিপি রুলস ভেঙেছেন কি না, তা কি নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর মর্জির ওপর’

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী

রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

একযোগে ১৬ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

খাতায় হিসাব কষে ঘুস ভাগাভাগি

ফের বাড়তে পারে শীতের তীব্রতা