জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই

Post Image

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাইড্রোকার্বন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে হাইড্রোকার্বন মন্ত্রী মোহামেদ আরকাব চুক্তিতে স্বাক্ষর করেন।

তারা জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জিটুজি প্রক্রিয়ায় আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিষয়েও কথা বলেন। আলজেরিয়ার জ্বালানি খাতের সর্বোত্তম চর্চা ও প্রযুক্তিগত জ্ঞানার্জনে বাংলাদেশি প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানি মন্ত্রী।

জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের মন্ত্রী মন্তব্য করেন, এই চুক্তি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এবং জিটুজি প্রক্রিয়ার অধীনে বিকল্প আফ্রিকান উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য বাংলাদেশের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদাও এ সময় উপস্থিত ছিলেন।

আলজেরিয়ার খনি ও খনি শিল্প মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী মুরাদ আদজাল ২০ অক্টোবর পৃথকভাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং জ্ঞান বিনিময়ে সহযোগিতা জোরদার করার বিভিন্ন উপায়ের ওপর আলোকপাত করেন।


এর আগে ১৯ অক্টোবর আলজিয়ার্সের হৌয়ারি বুমাদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেন্সিয়াল লাউঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অভ্যর্থনা জানান আলজেরিয়ার হাইড্রোকার্বন মন্ত্রী মোহামেদ আরকাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

পাবনায় প্রকাশ্য দিবালোকে প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত