‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে’, ইশরাক ইস্যুতে হাসনাতের খোঁচা

Post Image

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপি অ্যাক্টিভিস্টদের কটাক্ষ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

তার ভাষ্য, গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজের প্রশংসা,  প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রশংসা লিখতে না লিখতেই জানা গেল, পদত্যাগের সিদ্ধান্তই ভুয়া। এখন আবার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে বলেননি, তার পক্ষে যুক্তি দাঁড় করাতে হবে!

রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লিখেন।

পোস্টে তিনি লিখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেন ভালো হয়েছে সেটি।’

তিনি আরও লিখেন, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’

পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি উচিত উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যূর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক

তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব

‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে’, ইশরাক ইস্যুতে হাসনাতের খোঁচা

একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল

ডিমলায় সার বিতরণে স্বচ্ছতা আনতে সার কার্ড, চালু হচ্ছে অনলাইন নজরদারি

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

রমনা মন্দিরে রাষ্ট্রপতির পরিদর্শন, ‌‌‘নিরাপত্তার স্বার্থে’ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না ঢাবির লাইব্রেরিতে

সর্বাধিক পঠিত

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

‘দুইয়ের বেশি সন্তান নয়, একটি হলে ভালো’: ১ ডিসেম্বর থেকে প্রচারাভিযান

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

পরিবেশমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

সংসদে দায়িত্বশীল আচরণের আহবান বিরোধীদলীয় নেতার