দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার

Post Image


দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশে শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগের। এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না।

কায়সার কামাল বলেন, বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে মানবাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে।

এদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, যাদের মূল লক্ষ্য তরুণদেরকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণের অংশ হতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

আওয়ামী লীগ আমলের চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গড়াই নদের ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, শুষ্ক মৌসুমের শেষে কাজ শুরুর আশা

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

সর্বাধিক পঠিত

ধূমপান কমাতে তামাকপণ্যের দাম বাড়ানোর সুপারিশ

‘মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা’ বক্তব্য এবার প্রত্যাহার করলো বিদ্যুৎ বিভাগ

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাজেট অধিবেশন শুরু ৭ জুন

দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবম পে স্কেলে বড় পরিবর্তনের আভাস

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

পরিবেশমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাদি হত্যা নিয়ে সংসদের নীরবতা, ক্ষোভে পাটওয়ারীর ফেসবুক পোস্ট