আটকদের মুক্তি না দিলে ফের অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

Post Image

ভারতের দিল্লিতে সিজেপি ও বিরোধী দলের নেতাদের আটক এবং বিক্ষোভে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আটক নেতাদের আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে আবারও অনশন কিংবা পদযাত্রা শুরুর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক বলেন, আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের আটকের খবর তিনি পেয়েছেন। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিল্লির যন্তর মন্তরে নির্বাচনসংক্রান্ত অনিয়ম এবং নির্বাচন কমিশনের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির ‘যোগসাজশের’ অভিযোগ তুলে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন সিজেপি ও বিরোধী দলের নেতারা। তবে তাঁদের বিক্ষোভ করতে দেওয়া হয়নি। আটক নেতাদের মধ্যে সিজেপির নেতা অভিজিৎ দীপকও রয়েছেন।


ওয়াংচুক বলেন, ‘আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আমাকে অনশন বা পদযাত্রার কথা বিবেচনা করতে হবে।’ তিনি ভারতের পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলেও অভিহিত করেন।


এর আগে শুক্রবারের পোস্টে ওয়াংচুক রাজনীতির বাইরেও জীবনের অন্যান্য দুঃখ-কষ্টের কথা উল্লেখ করে ফয়েজ আহমদ ফয়েজের একটি বিখ্যাত শেরের পরিবর্তিত রূপ উদ্ধৃত করেন। ওই দিন তিনি জানিয়েছিলেন, লাদাখে গুরুত্বপূর্ণ কাজ থাকায় বিক্ষোভে অংশ নিতে পারছেন না। তবে পরিস্থিতির পরিবর্তনের কারণে এখন তিনি অবস্থান জানাচ্ছেন বলে উল্লেখ করেন।


লাদাখে শীত আসার আগে পানির নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম হিমবাহ তৈরি এবং হিমবাহ হ্রদের আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় কাজ করছেন বলে জানান ওয়াংচুক। হিমালয়ে বিপজ্জনক হয়ে ওঠা ২০০টির বেশি হিমবাহ হ্রদকে তিনি ‘জলবোমা’ হিসেবে উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আটকদের মুক্তি না দিলে ফের অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

দিল্লিতে আটক অবস্থায় দাদির মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপ

কলকাতায় মুসলমান কলোনিতে পানি বন্ধ করল বিজেপি, জাতিসংঘে চিঠি

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাও আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি