দিল্লিতে আটক অবস্থায় দাদির মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপ

Post Image

ভারতের রাজধানী দিল্লিতে আটক থাকা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁর দাদির মৃত্যুর খবর জানিয়েছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলটির ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে তাঁকে আটক করা হয়।

আজ শনিবার বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে দিল্লি পুলিশের সূত্র জানায়, আটক থাকা অবস্থায় বিক্ষোভ চালিয়ে যাবেন, নাকি দাদির শেষকৃত্যে অংশ নিতে বাড়ি ফিরবেন—সে সিদ্ধান্ত অভিজিৎ দীপকেই নিতে হবে।

পরিবারের সূত্র পিটিআইকে জানিয়েছে, দীপকের দাদি সাবিত্রীবাই শঙ্কররাও দীপকে (৮৫) শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামের নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। প্রায় এক মাস ধরে অসুস্থ থাকার পর তাকে হিঙ্গোলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার সকাল ১০টায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


দীপকের এক চাচাতো ভাই জানান, দিল্লিতে আটক থাকায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তার মা-বাবাকে মৃত্যুর খবর জানানো হয়েছে এবং তারা গ্রামের বাড়ির পথে রয়েছেন।


তিনি বলেন, গত ১৫ আগস্ট হিঙ্গোলি জেলায় ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরুর সময় দীপকে দাদির সঙ্গে দেখা করেছিলেন। এরপর আরও একবার তার সঙ্গে দেখা হয়। তবে গত ২০ থেকে ২৫ দিনে তিনি আর দাদির সঙ্গে দেখা করতে পারেননি।


শনিবার মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর দীপকে, সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং দলটির নেতা আশুতোষ রানকাকে আটক করে দিল্লি পুলিশ।


ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলটির প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভে যোগ দিতে তারা দিল্লিতে গিয়েছিলেন।


জননিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে দিল্লি পুলিশ ওই বিক্ষোভের অনুমতি দেয়নি। প্রস্তাবিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।


সিজেপি জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে তাদের প্রচার-আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে দলটি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আটকদের মুক্তি না দিলে ফের অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

দিল্লিতে আটক অবস্থায় দাদির মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপ

কলকাতায় মুসলমান কলোনিতে পানি বন্ধ করল বিজেপি, জাতিসংঘে চিঠি

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাও আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি