আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

Post Image


ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকেকে বহনকারী বিমান মুম্বাই থেকে দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই তাকে এবং তার দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। বিমান থেকেই তাদের মুখে শোনা গেছে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। বর্তমানে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুম্বাই থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর পরই সেখানে বিপুল সংখ্যক পুলিশকর্মী উপস্থিত হন। পুলিশ তাদের আটক করতে এগিয়ে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। সিজেপি নেতাদের বলতে শোনা যায়, ‘আসুন, গ্রেফতার করুন। আমরা তার জন্যই অপেক্ষা করছি।’ এর মধ্যেই বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয় এবং আশপাশের যাত্রীরা পুরো ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করেন। বিমানটি শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে অবতরণ করে।

দিল্লিতে নামলেই যে তাদের আটক করা হতে পারে, সে বিষয়ে আগে থেকেই আশঙ্কা করেছিলেন অভিজিৎ দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি।

শুক্রবার গভীর রাতে এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেছিলেন, বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমাকে আটক করা হলেও শনিবারের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করা যাবে না। আমরা গণতন্ত্র বাঁচাতে চাই। সরকার আমাদের বিরুদ্ধে এনএসএ (জাতীয় নিরাপত্তা আইন) বা ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) প্রয়োগ করতে পারে, তবুও আমি ভয় পাই না।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আটকদের মুক্তি না দিলে ফের অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

দিল্লিতে আটক অবস্থায় দাদির মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপ

কলকাতায় মুসলমান কলোনিতে পানি বন্ধ করল বিজেপি, জাতিসংঘে চিঠি

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাও আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি