চাপের মুখে ইমরান ইস্যুতে কোনো দাবি মানবে না পাকিস্তান সরকার

Post Image


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কোনো ছাড় পাবেন না।

ইসলামাবাদে পার্লামেন্ট ভবনে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সমন্বয় করে কাজ করছে পিটিআই।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, টিটিপির সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পিটিআই। পিটিআইকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে ব্ল্যাকমেইল করা যাবে-এমন ধারণা ‘আকাশকুসুম কল্পনা’।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সরকারকে ব্ল্যাকমেইল করতে পারবে না তারা। তার অভিযোগ, প্রতি দুই থেকে তিন মাস পরপর ইসলামাবাদে হামলা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা পিটিআইয়ের অভ্যাসে পরিণত হয়েছে।

খাজা আসিফ বলেন, ‘তারা যদি ব্ল্যাকমেইলের পথ বেছে নেয়, তাহলে ভবিষ্যতে ইমরান খানের জন্য কোনো ছাড়ের সম্ভাবনা দেখছি না। চাপের মুখে সরকার তাদের কোনো দাবি মেনে নেবে না।’

পিটিআইকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল ছাড়বে রাশিয়া

চাপের মুখে ইমরান ইস্যুতে কোনো দাবি মানবে না পাকিস্তান সরকার

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলেই আছে ইরান: পেজেশকিয়ান

শান্তিতে নোবেল পুরস্কারটা আমারই পাওয়া উচিত: ট্রাম্প

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

চীনের সঙ্গে সম্পর্ক না রাখা বোকামি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি