ফেনীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

Post Image

ফেনীতে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের কাছে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

প্রাঙ্গণে মসজিদ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।

আলোচক ছিলেন আলহাজ মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব হাজারী সবুজ, সিরাজ উল্লাহ পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদার প্রমুখ।

আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উৎসাহিত করা এবং মসজিদমুখী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণকারী ৩২ শিশু-কিশোরকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের অনেকেই ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায়ের পাশাপাশি অন্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক মূল্যবোধ গঠনে উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, পুরস্কারের মাধ্যমে শিশুদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের আগ্রহ আরও বাড়বে এবং মসজিদকেন্দ্রিক সামাজিক পরিবেশও শক্তিশালী হবে।

মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগ এলাকায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ খবর

ফেনীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

কেন রাসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমতের নবী?

বিদেশ যাওয়ার জন্য ‘চুক্তিতে বিয়ে’, ইসলামে কি জায়েজ?

জুমার দিনে যে আমল করতে হয়

ফরজ গোসল না করে রান্নাবান্না ও গৃহস্থালির কাজ করা কি জায়েজ

আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়, বলেছিলেন আল্লামা সাঈদী

বিয়ে গোপনে নয়, প্রকাশ্যে

রাতে ঘুমাতে গেলেই নাক বন্ধ, এটা কি রোগের ইঙ্গিত?

সর্বাধিক পঠিত

রাতে ঘুমাতে গেলেই নাক বন্ধ, এটা কি রোগের ইঙ্গিত?

বিদেশ যাওয়ার জন্য ‘চুক্তিতে বিয়ে’, ইসলামে কি জায়েজ?

জুমার দিনে যে আমল করতে হয়

আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়, বলেছিলেন আল্লামা সাঈদী

ফরজ গোসল না করে রান্নাবান্না ও গৃহস্থালির কাজ করা কি জায়েজ

বিয়ে গোপনে নয়, প্রকাশ্যে

কেন রাসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমতের নবী?

সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিজানুর রহমান আজহারীর মাহফিল স্থগিত

আল্লাই একমাত্র স্রষ্টা, তাঁর কোনো শরীক নেই