জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

Post Image

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক শপথ নেন। শপথ গ্রহণের পরপরই দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান আসন্ন ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা পালনের বিষয়ে তার সুনির্দিষ্ট রূপরেখা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত একটায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এই উদ্বোধনী বৈঠকের মাধ্যমেই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।



এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ: শফিকুল ইসলাম মাসুদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর

এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ

ভারত-বাংলাদেশের ট্রেন পরিষেবা আবারও চালুর উদ্যোগ

বাঁধনের ওপর হামলার ৪ কারণ জানালেন দীপ্তি চৌধুরী

সর্বাধিক পঠিত

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তা কর্মী

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি সুপার ক‍্যারাভান

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

ওআইসির শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

আজ থেকে শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি