কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তা কর্মী

Post Image

সততার এক বিরল উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনী ডিডি ল্যাবের নিরাপত্তা কর্মী আবু সাঈদ। কুড়িয়ে পাওয়া সাত লাখ টাকা ভর্তি একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাগ ভর্তি টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।


জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ফেনী শহরের এসএসকে সড়কে অবস্থিত ডিডি ল্যাব প্রাঙ্গণে একজন রোগী ভুলবশত একটি ব্যাগ ফেলে চলে যান। পরে সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী আবু সাঈদ ব্যাগটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে সেটি সংগ্রহ করেন। ব্যাগটি খোলার পর আবু সাঈদ দেখতে পান এতে শত শত টাকার অসংখ্য বান্ডিল। তিনি সঙ্গে সঙ্গে ব্যাগটি ডিডি ল্যাব কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরবর্তীতে গণনা করে দেখা যায়, ব্যাগে মোট ৭ লাখ টাকা রয়েছে।


ঘটনার পরপরই ডিডি ল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে একটি হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিজ্ঞপ্তি দেখে দুপুর ২টার কিছু পরেই প্রকৃত মালিক ল্যাবে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ যাচাই এবং উপযুক্ত প্রমাণ নিশ্চিত করার পর ডিডি ল্যাবের উপব্যবস্থাপনা পরিচালক আরাফাত নিশান এবং নির্বাহী পরিচালক ইফাত চৌধুরীর উপস্থিতিতে মালিকের হাতে তার আমানত তুলে দেওয়া হয়। হারানো টাকা ফিরে পেয়ে টাকার মালিক অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি নিরাপত্তা কর্মী আবু সাঈদ এবং ডিডি ল্যাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ পবিত্র রমজান মাসে এমন সততা সত্যিই বিরল।

ডিডি ল্যাবের উপব্যবস্থাপনা পরিচালক আরাফাত নিশান বলেন, আবু সাঈদের এ মহানুভবতায় গর্বিত ডিডি ল্যাব পরিবার। আবু সাঈদের মতো সৎ ও নির্লোভ কর্মী আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। পবিত্র রমজান মাসে তার এ কাজ সমাজের জন্য একটি বড় শিক্ষা ও উদাহরণ হয়ে থাকবে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ: শফিকুল ইসলাম মাসুদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর

এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ

ভারত-বাংলাদেশের ট্রেন পরিষেবা আবারও চালুর উদ্যোগ

বাঁধনের ওপর হামলার ৪ কারণ জানালেন দীপ্তি চৌধুরী

সর্বাধিক পঠিত

কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তা কর্মী

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে

ওআইসির শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি সুপার ক‍্যারাভান

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

আজ থেকে শুরু হলো টানা ৪ দিনের সরকারি ছুটি