দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজারো মানুষ

Post Image

দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তি ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবন অভিমুখে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছেন ইন্দোনেশিয়ার হাজারো মানুষ। গত বছরের দাঙ্গা ও সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্ণ হওয়ার দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানী জাকার্তায় এই গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার

বিক্ষোভকারীরা ২০০৮ সাল থেকে ঝুলে থাকা ‘সম্পদ বাজেয়াপ্তকরণ বিল’ অবিলম্বে পাসের দাবি জানাচ্ছেন, যার মাধ্যমে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ রাষ্ট্র বাজেয়াপ্ত করতে পারবে। অনেক বিক্ষোভকারী দুর্নীতিবাজদের মৃত্যুদণ্ডের বিধান রাখারও জোর দাবি তোলেন।

আন্দোলনের মুখে পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদসহ শীর্ষ আইনপ্রণেতারা বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিলটি পাস না হলে পদত্যাগের লিখিত অঙ্গীকার করেন।

তবে দুর্নীতির পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাম্প্রতিক দুর্নীতি ও খাবারে বিষক্রিয়ার অভিযোগে বিতর্কিত বিনামূল্যে টিফিন কর্মসূচি বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং সামাজিক ক্ষেত্রে সামরিকীকরণের মানসিকতা বন্ধের দাবি জানান।

দিনভর বিক্ষোভ শেষে সন্ধ্যার দিকে একাংশ সদস্য কড়া নিরাপত্তার প্রাচীর ভেঙে এগোতে চাইলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় একটি পুলিশ পোস্ট ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিক্ষোভ ঘিরে জাকার্তা জুড়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয় এবং আগাম সতর্কতার অংশ হিসেবে পুলিশ পরিবেশ বিনষ্টের অভিযোগে ৬৫ জনকে আটক করে। জাকার্তা ছাড়া ইয়োগ্যাকার্তা ও মাকাসার শহরেও দুর্নীতিবিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট