বগুড়ায় বাসি খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩

Post Image

বগুড়ার ধুনটে বাসি তরকারি দিয়ে ভাত খাওয়ার পর বিষক্রিয়ায় শাহীনুর খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই খাবার খেয়ে একই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীনুর মরিচতলা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম শনিবার বিকেলে বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে বাড়িতে নিয়ে যান। ওই মাছের রান্না করা তরকারি দিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহীনুর, মেয়ে সাথী খাতুন (২২) ও সাথী খাতুনের স্বামী সুমন হাসান (২৬) রাতে ভাত খান। সবাই খাওয়ার পর মাছের অতিরিক্ত তরকারি সংরক্ষণ করেন গৃহবধূ।

পরের দিন রোববার সকালে ওই তরকারি দিয়ে পুনরায় ভাত খান তারা। খাওয়ার একঘণ্টা পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে স্বজনরা তাদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে শাহীনুর খাতুনের মৃত্যু হয়। এছাড়া সাইফুল ইসলাম ও সুমন হাসান সুস্থ হলেও সাথী খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের চারজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নিইনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বগুড়ায় বাসি খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি দুই দিন

মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

‘চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত’

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সর্বাধিক পঠিত

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: আইসিটি মন্ত্রী

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

শহীদ হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

বেকার ভাতা নয়, প্রত্যেক যুবকের হাতে কাজ তুলে দিতে চাই

নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা