রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Post Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদকে।

অলি আহমদ এলডিপির চেয়ারম্যান। দলটি ১১ দলীয় ঐক্যের শরিক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জোটের অন্যতম শরিক।

অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিলো। তার প্রথম মনোনয়নপত্রটিই বৈধ হয়েছে। এই মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ডা. শরিফুর রহমান আর সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আল আমিন।

এদিন নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

পরে নির্বাচন ভবনে জামায়াত নেতা ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন বলেছেন, অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। প্রথমটি বৈধ হলে পরেরটি আর বাছাইয়ের প্রয়োজন হয়নি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী