ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Post Image

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টি ঝরবে কিনা, তা জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।  

সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃদ্ধি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস

টানা ৪ দিন বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

সর্বাধিক পঠিত