ডাকসুর ‘সিনো-বাংলা ডে’, মিলবে চাকরির সুযোগ

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির সুযোগ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী চলবে এ আয়োজন। গতকাল বৃহস্পতিবার ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এসব তথ্য জানান।

তিনি জানান, আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ থাকবে চাকরির সুযোগ। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণকারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি নিজেদের সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে চাকরির ধরন, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার সুযোগ থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, জমা দেওয়া সিভিগুলোর ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে। ফলে শিক্ষার্থীদের জন্য একই সঙ্গে চাকরির আবেদন ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। বিশেষ করে চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী তরুণদের জন্য আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর কার্যক্রম চলবে। এতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছেÑঅনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি