রাজধানীর টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শালিকচুড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি। এখানে একটি ফুট ওভার ব্রিজ জরুরি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।







