নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

Post Image


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউ‌নিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলা‌দেশ ২০২৬ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


বার্তায় জানা‌নো হয়, বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কিভাবে পর্যবেক্ষণ করতে হবে সে সম্পর্কে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীকাল সারা দেশে সব পর্যবেক্ষক মোতায়েন করা হবে।


ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এসেছেন। এ ছাড়া ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে আরো ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের পরিধি আরো বেড়েছে। ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে। পাশাপাশি, জানুয়ারির মাঝামাঝি থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা দেশের শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তৈরির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন।


১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল উপস্থাপন করবেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ভোট দেবেন ৩৪৯ এমপি

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

২০২৭ বর্ষ থেকে স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে না, লটারি বহাল

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে: শামা ওবায়েদ

‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

বাগেরহাটে যাচ্ছেন জামায়াত আমির

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায় উদ্বোধন

ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার

সর্বাধিক পঠিত

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

হিজাব অবমাননার প্রতিবাদে চবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন