শিবিরের তালিকা সংগ্রহ করে পিটানোর পরিকল্পনা, স্ক্রিনশট ভাইরাল

Post Image

শিবিরের তালিকা সংগ্রহ করে পিটানোর পরিকল্পনা, স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেই স্ক্রিনশটি শেয়ার করে সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট করেছেন

পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-

ছাত্রদলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সারা দেশে আপনাদের ছাত্র ও যুবদলীয় যৌথ পারফরম্যান্স বেশ ভালো চলছে। মাসাল্লাহ।

ভাই,

আপনার একনিষ্ঠ কর্মী ও ছোট ভাই হিমেল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি। তিনি সম্ভবত আমার চেয়ে পাঁচ বছরের সিনিয়র। তবে খুবই কিউট। আমি ২০১৮–১৯ সালে ছাত্রশিবির জবি শাখার সভাপতি ছিলাম। এরপর ২০২৫ সালে (গত বছর) কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষ করে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিয়েছি। 

প্রশ্ন হলো, হিমেল ভাইয়াকে আর কত বছর জবি সভাপতি হিসেবে রাখবেন? আচ্ছা, যাই হোক—এটা আপনাদের নিজস্ব ছাত্রদলীয় নীতিমালা। এসব নিয়ে বলা আমার জায়গা থেকে অসুন্দর।

মূল আলোচনায় আসি, রাকিব ভাই।

গতকাল বিকেল থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি। সেখানে আপনার ছোট ভাই হিমেল পুরান ঢাকায় শিবিরের মেসগুলোর তালিকা সংগ্রহ করতে তাঁর কর্মীদের নির্দেশ দিচ্ছেন। এরপর শিবিরকে পুরান ঢাকা থেকে পিটিয়ে বের করে দেওয়ার কথাও বলা হয়েছে।

প্রিয় Md Rakibul Islam Rakib ভাই,

প্রশ্ন হলো, ছাত্রদলের এমন কার্যক্রমের নির্দেশনা কি কেন্দ্রের, নাকি আপনার স্নেহের ছোট ভাই হিমেলের একান্তই নিজস্ব উদ্যোগ?

একটা কথা বলি, ভাই? 

এই কার্যক্রমের কারণে পুরান ঢাকায় শিবিরের কোনো নেতাকর্মী কিংবা কোনো সাধারণ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে, তার সম্পূর্ণ দায় হিমেলের এবং অভিভাবক হিসেবে আপনারও।

মাইন্ড ইট ভাই আমার।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায় উদ্বোধন

ভাগ্য খুলছে আড়াই শতাধিক কর্মকর্তার

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

শিবিরের তালিকা সংগ্রহ করে পিটানোর পরিকল্পনা, স্ক্রিনশট ভাইরাল

উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের ভিড়

সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

চুয়েটের শহীদ আবু সাঈদ হল ক্যান্টিনে তালা

পঞ্চম লড়াইয়ে সরকার পতন

সর্বাধিক পঠিত

শতাধিক গুম–খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

কাল নতুন এমপি হচ্ছেন ৪৯ জন