জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এবং স্বৈরাচার, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী রাজনীতির বিরুদ্ধে প্রতীকী কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। ‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে স্বৈরাচারী রাজনীতিকে প্রত্যাখ্যানের বার্তা দিয়েছে সংগঠনটি।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচিতে জকসুর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে স্বৈরাচার, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, স্টেনবাজি, সহিংসতা এবং শিক্ষাঙ্গনে দলীয়করণের রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানান তাঁরা।
জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের এই কর্মসূচি। আমরা বিশ্বাস করি, স্বৈরাচার, দুর্নীতি, চাঁদাবাজি, স্টেনবাজি, সহিংসতা এবং শিক্ষাঙ্গনকে দলীয়করণের রাজনীতির কোনো স্থান নেই।”
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, জবাবদিহি ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে জকসুর পথচলা অব্যাহত থাকবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, "এবিষয়ে প্রক্টর অফিসের অনুমতি নেওয়া হয়নি। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে, শিক্ষার্থীরা এমন কর্মসূচি করছে।







