একশ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডধারীদের জন্য রোববার (২ আগস্ট) অপেক্ষার দিন। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইজ বন্ডের ১২৪তম ড্র, যেখানে প্রতি সিরিজে থাকছে মোট ৪৬টি পুরস্কার। সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রকাশিত বিবরণীতে তথ্যটি জানানো হয়।
বিবরণী অনুযায়ী, আজ বেলা ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একশ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়— সিঙ্গল কমন ড্র পদ্ধতিতে ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে মোট ৪৬টি পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ লাখ টাকার একটি প্রথম পুরস্কার, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি পুরস্কার, ১ লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার।
ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।







