ওমানের হরমুজ প্রণালি নিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

Post Image

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। পাশাপাশি, প্রণালির ওমানের রুটে একটি অংশের নিজেদের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। খবর আল-জাজিরার।  


ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওমান প্রস্তাব দিয়েছিল যে হরমুজ প্রণালির জাহাজ চলাচলের পথ দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। তবে ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি বলেন, ওমান আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল যে, হরমুজ প্রণালিতে একটি নৌপথ তৈরি করা হবে, যার ৫০ শতাংশ থাকবে আমাদের (ইরানের) আঞ্চলিক জলসীমায় এবং ৫০ শতাংশ থাকবে ওমানের আঞ্চলিক জলসীমায়। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের এই পথ এমন হতে পারে, যেখানে জাহাজগুলো আমাদের জলসীমা দিয়ে প্রবেশ করবে এবং ওমানের আঞ্চলিক জলসীমা দিয়ে বের হবে।


তিনি আরও বলেন, ওমানের কাছে আমাদের প্রস্তাব হলো, হরমুজ প্রণালির ট্রানজিট পথের একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া পথের অংশও আমাদের নিয়ন্ত্রণে থাকবে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ট্রাম্প কার্ড’ কি আর কাজে লাগছে না নেতানিয়াহুর?

‘ট্রাম্প কার্ড’ কি আর কাজে লাগছে না নেতানিয়াহুর?

শিক্ষা সংস্কার কমিটিতে গোমূত্র–বিশেষজ্ঞ কেন, প্রশ্ন প্রিয়াঙ্কার

ওমানের হরমুজ প্রণালি নিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্দোলনের হুমকির পর মধ্যরাতে সিজেপির সঙ্গে মোদি সরকারের বৈঠক

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

‘চুক্তিভঙ্গ’ করেছে মোদি সরকার, ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি ‘তেলাপোকা’ পার্টির

সর্বাধিক পঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত