বিচারপতির সংখ্যা বাড়াতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন শিশির মনির

Post Image

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়ে রাষ্ট্রপতির কাছে একটি নিবেদন জমা দেওয়া হয়েছে।

২২ জুলাই ঢাকার ধানমন্ডিভিত্তিক আইন প্রতিষ্ঠান ল' ল্যাব (Law Lab)-এর প্যাডে করা ওই আবেদনে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আবেদনে বলা হয়েছে, আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দীর্ঘদিন ধরে সীমিত থাকায় বিচারাধীন মামলার জট বাড়ছে এবং বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে ন্যায়বিচার প্রাপ্তি বিলম্বিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

নিবেদনে ১৯৭২ সালে আপিল বিভাগের কার্যক্রম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত বিচারপতির সংখ্যা, দেশের জনসংখ্যা এবং বিচারাধীন মামলার পরিসংখ্যান তুলে ধরে দাবি করা হয়েছে যে, মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সেই অনুপাতে বিচারপতির সংখ্যা বাড়েনি।

এতে আরও উল্লেখ করা হয়, ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার উদাহরণ তুলে ধরে বাংলাদেশেও আপিল বিভাগের বিচারপতির সংখ্যা বর্তমান ৮ জন থেকে ৩৮ জনে উন্নীত করার প্রস্তাব জানানো হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বিচারাধীন মামলার জট কমানো এবং দ্রুত বিচার নিশ্চিত করতে আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির সদয় বিবেচনা কামনা করা হয়েছে।

তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, আইন মন্ত্রণালয় কিংবা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। ফলে আবেদনটি গ্রহণ বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিচারপতির সংখ্যা বাড়াতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন শিশির মনির

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

চার দফা দাবি জানিয়ে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

ডিজিএফআই ও র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি–বিচারকেরা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২২১ কোটি টাকা রাজস্ব বেড়েছে রেলের, বড় অবদান যাত্রী পরিবহনের

সর্বাধিক পঠিত

আপিল নামঞ্জুর হওয়ায় নির্বাচন করতে পারবেন না জামায়াত প্রার্থী

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শফিকুল আর নেই

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

জীবনে কোনো কিছুর জন্য কোনো আক্ষেপ নাই : তারেক

৯ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা

পরিবর্তন ও সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: তথ্য উপদেষ্টা

আজ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি

আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

‘ঢাকার কসাই’আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ : প্রেস সচিব

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ