তীব্র তাপপ্রবাহে ইউরোপের তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু

Post Image

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে জুন মাসের ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ৩ হাজার ৭০০ মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ৮ দিন তাপপ্রবাহ বয়ে গেছে ইউরোপজুড়ে। ইউরোপের জলবায়ুর যে ধরন, তার সাপেক্ষ সহ্যের অতীত সেই গরমে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল বিদ্যুতের চাহিদা। বিশেষজ্ঞরা বলেছেন, ৮ দিন স্থায়ী তাপপ্রবাহটি ইউরোপে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ছিল—যা বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটিয়েছে, অবকাঠামোর ক্ষতি করেছে এবং স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। মূলত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণেই এ তাপপ্রবাহ ইউরোপের ওপর দিয়ে বয়ে গেছে বলে মনে করেন ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদরা।

যাদের মৃত্যু হয়েছে, তারা সবাই কোনো না কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতায় ভুগছিলেন। যদি এই তাপপ্রবাহ বয়ে না যেতো, তাহলে হয়তো বেঁচে থাকতেন তারা।

যে ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যু হয়েছে, সেসবের অধিকাংশই ঘটেছে ফ্রান্সে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, জুন মাসের আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ২ হাজার ২৫টি। এবারের তাপপ্রবাহে ফ্রান্সে ৪৫ বছরের বেশি বয়সী লোকজনদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও ভাষণে উল্লেখ করেছেন তিনি।

“আমাদের ধারণা, সরকারিভাবে আমাদের হাতে যে সংখ্যা আছে, মৃতের প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি”, বলেছেন স্টেফানি রিস্ট।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে বেলজিয়ামে ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের কম এবং বাকিরা ৬৫ বছরের ঊর্ধ্বে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “এই মাত্রার অতিরিক্ত মৃত্যু আমাদের দেশে অভূতপূর্ব ঘটনা। এর আগে কোনো গ্রীষ্মকালে এত অতিরিক্ত মৃত্যু ঘটেনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

তীব্র তাপপ্রবাহে ইউরোপের তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু

খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

খামেনিকে শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

সর্বাধিক পঠিত

আজ ও ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর যে দিলেন ভারতীয় সাংবাদিক

৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি,নিখোঁজ ১৪৪ জন

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

‘ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না’

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র