বরিশালের সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Post Image

বরিশালের সাবেক জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন সুবিধাবঞ্চিত নারী-পুরুষের একটি দল।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় খায়রুল আলম সুমন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছিলেন। বিক্ষোভের মধ্যে তিনি দ্রুত কার্যালয় ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন দাবি করেন, কীর্তনখোলা নদীভাঙনের কারণে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই বসতভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কাছে গেলেও কোনো সহযোগিতা পাননি। বরং তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ কারণে তারা ক্ষোভ প্রকাশ করে সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে সম্প্রতি মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোটকক্ষ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসে। অভিযোগে বলা হয়, এ খাতে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং নির্বাচন-সংশ্লিষ্ট আরও কয়েকটি খাতে বরাদ্দ অর্থে অনিয়ম হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ ব্যবহারে অনিয়ম ও আত্মসাতের অভিযোগও ওঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে খায়রুল আলম সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে কোনো আদালতের রায় বা সরকারি তদন্তের চূড়ান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়নি।

এর আগে অভিযোগ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ নভেম্বর বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. খায়রুল আলম সুমন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরিশাল থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী