ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

Post Image

ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে তিনি দেশটির ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। খবর এনডিটিভির।

জেনারেল ধীরাজ শেঠ অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর মঙ্গলবার অবসরে যান জেনারেল দ্বিবেদী।

ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতা রয়েছে জেনারেল শেঠের। সামরিক বাহিনীতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি একজন সফল সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত।

বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আত্মনির্ভরশীল ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এমন সময়েই বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ।

জেনারেল শেঠ ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খড়গবাসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট