হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

Post Image

হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধে আপাতত সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করেছিল অ্যাক্সিওস।

রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত’ নিয়েছে। আরেক কর্মকর্তা জানান, দুই পক্ষ আপাতত সংঘাত থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে আরও জানা গেছে, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় নতুন করে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকে সমঝোতা স্মারকের সব বিষয় নিয়ে আলোচনা হবে।

তবে অ্যাক্সিওসের দাবি, আলোচনার মূল বিষয় থাকবে হরমুজ প্রণালি। আর এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের কারিগরি দলের প্রধান নিক স্টুয়ার্টও অংশ নিতে পারেন।

এদিকে এ বিষয়ে তেহরান বা ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত দুই দিন ধরে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরানের নাজুক সমঝোতাকে নতুন করে পরীক্ষার মুখে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান হামলা অব্যাহত রাখলে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতার ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

আগামী ৩০ দিন ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি’

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ফের ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

আজ ও ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

গাজায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প