শুভেন্দুর ৪৮০০ জনকে পুশইনের দাবি উড়িয়ে দিলো বিজিবি

Post Image


পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ৪ হাজার ৮০০ জন তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিজিবির উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ জানান, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে কাউকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করা সম্ভব হয়নি।

তবে সীমান্ত দিয়ে এ ধরনের একতরফা পুশইনের চেষ্টা একাধিকবার হয়েছে এবং বিজিবির সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে তা প্রতিহত করেছেন বলে জানান কর্নেল আবুল হাসনাত। তিনি স্পষ্ট করে বলেন, কিছু বিদেশি ও ভারতীয় সংবাদমাধ্যম পুশইনের যে খবর বা পরিসংখ্যান দিচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও গুজব।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোনোভাবেই আমরা কাউকে অবৈধভাবে পুশইন করতে দেব না। আমাদের জওয়ানরা সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টাই কঠোর পাহারা দিচ্ছেন। এমনকি আমাদের এই রাষ্ট্রীয় প্রচেষ্টার সঙ্গে সীমান্ত এলাকার স্থানীয় সাধারণ মানুষও এখন রাত জেগে পাহারায় অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিপুল জয় নিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করে নরেন্দ্র মোদির হিন্দু-জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

১০ কোটিরও বেশি জনসংখ্যার এই পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী রাজ্যে নির্বাচনি প্রচারণার সময়ই দলটি নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের ‘শনাক্ত, তালিকা থেকে বাদ এবং বহিষ্কার’ করার বড় প্রতিশ্রুতি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় রাজ্যে ক্ষমতায় আসার পর নথিপত্রহীন বাংলাদেশি এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকে রাখার জন্য বিশেষ আটককেন্দ্র (হোল্ডিং বা ডিটেনশন সেন্টার) স্থাপনের নির্দেশ দেয় বিজেপি সরকার।

এর আগে, গত রবিবার কলকাতায় পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় না আসা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু করেছি। তিনি জানান, মে মাসে রাজ্যের সব সীমান্তবর্তী জেলায় হোল্ডিং সেন্টার স্থাপন করেছে নতুন সরকার।

ওই সময় তিনি দাবি করে বলেন, এই অস্থায়ী কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৪ হাজার ৮০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফের মাধ্যমে সীমান্তে ফেরত পাঠানো হয়েছে।

বর্তমানে আরও ৮৩৬ জন এই আটককেন্দ্রগুলোতে বন্দি রয়েছেন জানিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, আমরা এই ৮৩৬ জনকেও দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। তাঁর এমন বিতর্কিত বক্তব্য নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির,, ‘সরকার কিছু জানে না’ বললেন প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালুই হয়নি, আগেই ৫০০ টাকা!

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক