মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের বন্দরে জাহাজ চলাচল শুরু

Post Image

ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর অন্তত তিনটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী দুটি কার্গো জাহাজ সফলভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় জাহাজগুলো যাত্রা শুরু করেছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকের প্রথম ফলাফল হিসেবে ইরানের বন্দরে জাহাজ চলাচল শুর হয়েছে।

মার্কিন নৌ-অবরোধের কারণে জাহাজগুলো কয়েক মাস ধরে আটকা পড়ে ছিল। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্ট সামুদ্রিক সূত্রগুলো বলছে, জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচল করছে।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। এতে সব ফ্রন্টে যুদ্ধাবস্থার অবসান ঘটানোর অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে আমেরিকার অবৈধ নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহারে নির্দেশ দেওয়া হয়েছে।

তেহরান এবং ওয়াশিংটন যুদ্ধ বন্ধ করতে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করেছে বলে নিশ্চিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিবালয়। এতে লেবাননসহ সব ফ্রন্টে মার্কিন-ইসরায়েলি হামলার তাৎক্ষণিক ও স্থায়ী অবসান এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা রয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সোমবার বলেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে উভয় পক্ষের প্রতিনিধিদলের প্রধানদের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে এবং এর পরপরই পরবর্তী পর্যায়ের প্রথম দফার আলোচনা শুরু হবে।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সমঝোতা চূড়ান্ত হওয়ায় এখন থেকে তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজগুলো ইরানি ও আন্তর্জাতিক উভয় জলসীমাতেই সম্পূর্ণ স্বাধীনভাবে চলাচল করতে পারবে।

সূত্র: মেহের নিউজ 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে: দাবি ট্রাম্পের

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা কানাডার

বিশ্ববাজারে দাম কমল তেলের

অস্ত্র ফেলে পলানোর ঘটনায় দুঃখপ্রকাশ বিএসএফের

বাংলাদেশে আসার নয় বছর পূর্তিতে গণহত্যা দিবস পালন রোহিঙ্গাদের

ট্রাম্পের শুল্কে ক্ষুব্ধ কানাডা, আজই আসছে পাল্টা ঘোষণা

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

ফিলিস্তিনি ২ কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০