হজের নিবন্ধন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

Post Image

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে, যার আওতায় চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম।

গত রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, আগামী ৮ নভেম্বর সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ্ব) হজ হবে।

হজের জন্য সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এ বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় বলছে, নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) নিতে চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।

হজযাত্রীদের ডেটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারি মধ্যে।

আর হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে। ঘোষিত এ রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেছে মন্ত্রণালয়।

সর্বশেষ খবর

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

জুমার দিনের যত ফজিলত ও আমল, যে কাজগুলোতে মিলতে পারে গুনাহ মাফের সুসংবাদ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ

ফেনীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

কেন রাসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমতের নবী?

বিদেশ যাওয়ার জন্য ‘চুক্তিতে বিয়ে’, ইসলামে কি জায়েজ?

জুমার দিনে যে আমল করতে হয়

সর্বাধিক পঠিত

নামের আগে ‘শায়খ’ কেন, জানালেন আহমাদুল্লাহ

ফেনীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩২ কিশোর

জুমার দিনের যত ফজিলত ও আমল, যে কাজগুলোতে মিলতে পারে গুনাহ মাফের সুসংবাদ

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিজানুর রহমান আজহারীর মাহফিল স্থগিত

আল্লাই একমাত্র স্রষ্টা, তাঁর কোনো শরীক নেই

কুরআনে ভূমিকম্প নিয়ে সূরাই আছে একটি, সেখানে যে ভবিষ্যদ্বাণী রয়েছে

নববর্ষে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণ করুন

জিরো সয়েল বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ জরুরি: পরিবেশ উপদেষ্টা