বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার

Post Image

বিশ্বকাপ এলেই ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি তাদের স্টাইল ও ফ্যাশনও আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই তালিকায় সবসময়ই অন্যতম নাম ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাঠে নৈপুণ্যের মতোই চুলের ভিন্নধর্মী স্টাইল নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই এ তারকার।

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার নতুন রূপে হাজির হয়েছেন নেইমার। শনিবার রাতে তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় নতুন হেয়ারস্টাইলে ব্রাজিলের এই তারকাকে। এবার তিনি চুলে হালকা সোনালি (ব্লন্ড) রং করেছেন, যা অনেকের কাছেই ২০১৮ সালে পিএসজিতে খেলার সময়কার নেইমারকে মনে করিয়ে দিয়েছে।

নতুন এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, পুরোনো স্টাইলে ফিরে গিয়ে নেইমার যেন নিজের সেরা সময়ের স্মৃতিও ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

তবে চুলের নতুন সাজের চেয়েও বড় আলোচনার বিষয় এখন তার শারীরিক অবস্থা। বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই, অথচ ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। তাই সমর্থকদের মূল দৃষ্টি নেইমারের নতুন হেয়ারস্টাইল নয়, বরং তাকে শতভাগ ফিট অবস্থায় মাঠে দেখার অপেক্ষায়।

সর্বশেষ খবর

বিশ্বকাপে যেসব বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

দেখি ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না: তামিম

বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার

ক্রিকেটের স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না: তামিম ইকবাল

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল

সাফ চ্যাম্পিয়নশিপ: ভারতের কাছে হেরে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

যেভাবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সর্বাধিক পঠিত

পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের

বাংলাদেশের টার্গেট ১৭১ রান

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না: তাওহিদ হৃদয়

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

চোটে থেকেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা