ক্রিকেটের স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না: তামিম ইকবাল

Post Image


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই বড় ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেটের স্বার্থে কোনো ধরনের আপস (স্যাক্রিফাইস) করা হবে না। একই সঙ্গে বিগত এক-দেড় বছরে দেশের ক্রিকেটারসহ স্টেকহোল্ডারদের সম্মানের জায়গায় যে ঘাটতি তৈরি হয়েছিল, তা দ্রুত সংস্কার করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন নতুন বিসিবি সভাপতি।


আজ রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ১৭তম (নির্বাচিত হিসেবে ষষ্ঠ) সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল।


নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল তার বক্তব্যের শুরুতেই ক্রিকেটারদের মর্যাদা ও ক্রিকেটের মান উন্নয়নের বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, ‘ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুক রেসপেক্ট করা দরকার নট অনলি কারেন্ট ক্রিকেটার, অল ক্রিকেটার; এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট রেসপেক্টেড। যেটা লাস্ট হয়তোবা এক-দেড় বছরে এখানে একটু ঘাটতি ছিল, এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে 


একই সাথে বিশ্বমঞ্চে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ডওয়াইড, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। এটা আমি একা পারব না, এখানে সংবাদমাধ্যমসহ সবার সাপোর্ট দরকার।’


বিসিবি সভাপতি হওয়াকে নিজের দীর্ঘদিনের স্বপ্ন উল্লেখ করে তামিম বলেন, ‘আমার স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ইভেন মাই প্লেইং টাইমস। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে, হয়তোবা আমি এই জায়গায় এসে একটা ডিফারেন্স (পরিবর্তন) আনতে পারব। যেটা এখন আমাকে প্রমাণ করতে হবে। এটা একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি (বিরাট দায়িত্ব)। যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই; নাও ইটস টাইম আই আস্ক মাইসেলফ টু ডেলিভার (এখন কাজ করে দেখানোর সময়)।


নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নতুন সভাপতি বলেন, ‘আমি যে ক্যাটাগরি থেকে নির্বাচন করেছি, সেখানে প্রচন্ড পরিমাণ কন্টেস্ট হয়েছে। অনেকে আমাকে প্যানেল ডিক্লেয়ার করতে বলেছিল। কিন্তু আমি প্যানেল দিলে নির্বাচনটা ওয়ান সাইডেড হয়ে যেত। প্যানেল না করার সবচেয়ে বড় রিজন ছিল যাতে সব প্রার্থী সমান সুযোগ পায়। নির্বাচনটা খুব নাইস এবং স্মুথ হয়েছে।

সর্বশেষ খবর

ক্রিকেটের স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না: তামিম ইকবাল

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল

সাফ চ্যাম্পিয়নশিপ: ভারতের কাছে হেরে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

যেভাবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

ফ্রিতে টিকিট দিয়ে এখন টাকা দাবি ফিফার!

যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরান ফুটবল দল

তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

পুরোপুরি প্রস্তুত না থাকলে দল থেকে বাদ, মেসিকেও স্কালোনির বার্তা

সর্বাধিক পঠিত

পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের

বাংলাদেশের টার্গেট ১৭১ রান

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না: তাওহিদ হৃদয়

বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন এক ফ্র্যাঞ্চাইজির

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

চোটে থেকেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

বিশ্বকাপের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা