আবহাওয়া নিয়ে ৭ জেলায় দুঃসংবাদ,নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত

Post Image

দেশের পাঁচ জেলায় সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ ও দুই জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

আবহাওয়া নিয়ে ৭ জেলায় দুঃসংবাদ,নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

যে ১০ জেলায় আজ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

টানা চারদিন অতিভারি বৃষ্টির আভাস

১০ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দুপুরের মধ্যে ৮ অঞ্চলের ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

সর্বাধিক পঠিত