তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

Post Image

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ জেলায় কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।


সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় তথ্যটি বিষয়টি নিশ্চিত করেছেন।


সীমান্ত উপজেলা তেঁতুলিয়া ঘুরে দেখা যায়, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কয়েকদিন ধরে ভোরেই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্য। ঘড়ির কাঁটায় সময় বাড়তে থাকলে রোদ ঝলমলে হয়ে উঠে দিনটি। স্বস্তি ফিরেছে জনজীবনে। শীতের তীব্রতা কমে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে।


এদিকে শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকে।


এ বিষয়ে তেঁতুলিয়ার আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার ভোর ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। হিম বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

এই বিভাগের আরও খবর

আবহাওয়া

সর্বশেষ খবর

শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার আভাস

দেশের ৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৪ জেলায় হতে পারে কালবৈশাখীর ঝড়

দেশে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা,নদীবন্দরকে সতর্কসংকেত

দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের হতে পারে

সর্বাধিক পঠিত

পঞ্চগড়ে শীতের দাপট, আজকের তাপমাত্রা ১২.৬ ডিগ্রি

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

২০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে,বইছে শৈত্যপ্রবাহ

সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ

আবারও বাড়তে পারে শীত

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া, হতে পারে শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে